লিড নিউজ

শামীমাবাদে ছাত্রলীগ নেতার হামলায় আহত ২

নিজস্ব প্রতিবেদক : নগরীর বাগবাড়িস্থ শামীমাবাদে ছাত্রলীগ নেতা রুবেলের নেতৃত্বে দুই নরসুন্দরের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় নরসুন্দরা মারাত্মক আহত হয়েছেন।

আহতরা হলেন চয়ন চন্দ শিল ও হৃদয় বিশ্বাস। তাদের দুজনকেই ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সিলেট জেলা ছাত্রলীগের (স্থগিতকৃত কমিটি) উপসাহিত্য বিষয়ক সম্পাদক রুবেল মিয়ার নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শামীমবাদের কানিশাইল রোডস্থ খান সেন্টার সংলগ্ন হৃদয় হেয়ার কাট সেলুন। দুপুরে সেলুনে চুল কাটতে যান ছাত্রলীগ নেতা রুবেল মিয়া। এ সময় আরো দুই কাস্টমার অপেক্ষায় ছিলেন। কিন্তু রুবেল তাদের রেখে তার চুল আগে কেটে দেওয়ার জন্য বলেন। এসময় সেলুনের নরসুন্দর হৃদয় ও চয়ন বলেন, চুল কাটলে টাকা দিতে হবে। এতে ক্ষিপ্ত হয়ে চলে যান রুবেল।

এর কিছু সময় পর মুনিম আহমদসহ ৮-১০ জনের একটি গ্রুপ নিয়ে এসে নরসুন্দর চয়ন ও হৃদয়ের উপর হামলা চালান রুবেল। এতে চয়ন ও হৃদয় আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

Related Articles

Back to top button