লিড নিউজ
শফিউল আলম চৌধরী নাদেলের সাথে জেদ্দা আ:লীগ নেতাদের মতবিনিময়


সেলিম আহমেদ, সৌদি আরব প্রতিনিধিঃ সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধরী নাদেলের সাথে জেদ্দা আওয়ামীলীগ নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । গত মঙ্গলবার জেদ্দায় স্থানীয় একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ফজলু রহমানের সভাপতিত্বে আওয়ামী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্নসম্পাদক সাংবাদিক সেলিম আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জনাব শফিউল আলম চৌধরী নাদেল । উক্ত সভায় উপস্থিত ছিলেন জেদ্দা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ আহমেদ , জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন , মোঃ রাজু আহমেদ ও চাঁদ আহমেদ প্রমুখ । সভায় বক্তারা শফিউল আলম নাদেল তিনির নির্বাচনি মৌলভীবাজার ২ কুলাউড়ায় যে ভাবে জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষে আগামী ২০১৯শে নির্বাচনে আবারো আওয়ামীলীগ জয়ী হওয়ার লক্ষে জনাব নাদেল নিরলশ ভাবে নিসার্থে কাজ করে যাচ্ছেন , তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ২ কুলাউড়ায় নৌকা প্রতিক নিয়ে কলাউড়ার জনগনের পাশে থেকে কাজ করবেন বলে বক্তারা জানান ।




