সিকৃবি’তে কৃষিবিদ দিবস পালিত


মোশাররফ,সিকৃবি: ‘বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ এই স্লোগানকে সামনে রেখে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো কৃষিবিদ দিবস।
দিবসটি উপলক্ষে সকালে ক্যাপম্পাসে একটি র্যালী বের হয়। র্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পকস্তবক আর্পন করেন। তারপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক প্রফেসর ড. মতিউর রহমান হাওলাদার, অনুষ্ঠানটি সঞ্চালন করেন ড. মোঃ আবু সাইদ, অনুষ্টানে বক্তব্য রাখেন
সিকৃবি শাখা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক কৃষিবিদ ডাঃ ঋত্বিক দেব অপু, সংগ্রামী সভাপতি ডাঃ শামীম মোল্লা, প্রশাসনিক কর্মকর্তা আনিসুর ররহমান, সৌরভবর্ত দাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরল ইসলাম, পরীক্ষা ননিয়ন্ত্রক সাজিদুল ইসলাম, প্রফেসর আনোয়ার হোসন সহ আরও অনেকেই। এই সসময় উপস্থিত ছিলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিল।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী দিনের খাদ্য সংকট মোকাবেলায় সিকৃবির কৃষি গবেষক ও কৃষিবিদগণঅগ্রণী ভূমিকা রাখবে। কৃষি সমস্যা সমাধানে এ অঞ্চলের কৃষকদের নিয়ে অতীতে কৃষিবিষয়ক বিভিন্ন সেমিনার এবং মাঠপর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে এর পরিধি আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।




