সিলেট বিভাগ

সিলেট থেকে দুই পুলিশ কর্মকর্তার বদলী নিয়ে জল্পনা- কল্পনা

নিউজ ডেস্ক : সিলেট মেট্রোপলিটন পুলিশের দুই পুলিশ কর্মকর্তার হঠাৎ বদলি নিয়ে চলছে তুমুল আলোচনা ও জল্পনা- কল্পনা। কারণ, তাদের বিরুদ্ধে তেমন কোন অভিযোগ ছিলনা, ছিলনা বদলির মত অন্যকোন দৃশ্যমান কারণও। তাছাড়া তাদের বর্তমান কর্মস্থলে যোগদানেরও খুব বেশিদিন হয়নি। এ অবস্থায় সিলেট থেকে তাদের সরিয়ে নেয়াকে ভাল চোখে দেখছেন না সচেতন মহল।

রোববার ( ৫ সেপ্টেম্বর ) সিলেট থেকে দুই থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মোট ১০ পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। দুই ওসি হলেন এসএমপির কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আবু ফরহাদ ও দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।

এ দুই কর্মকর্তার সংশ্লিষ্ট থানায় যোগদানের খুব বেশিদিন হয়নি। মাত্র ৮/৯ মাসের মধ্যেই তাদের বদলী হতে হয়েছে।
গত জানুয়ারিতে দু’জন সংশ্লিষ্ট থানায় যোগদানের পর নিজেদের এলাকার আইনশৃঙখলা পরিস্থিতির যথেষ্ট উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছিলেন। তাছাড়া মাদক কারবারী সেবনকারীদের বিরুদ্ধেও তাদের মনোভাব খুব কঠোর। এক্ষেত্রে তারা দুজনেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিলেন।

এছাড়া গণমাধ্যমের সাথেও তাদের সম্পর্কের উন্নয়ন হয়েছিল। এ ব্যাপারে খুব সহযোগীতাপরায়ণ এ দুই কর্মকর্তার বদলীর বিষয়টি জেনে সিনিয়র- জুনিয়র অনেক গণমাধ্যম কর্মী অবাক হয়েছেন। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষেরও তেমন কোন অভিযোগ ছিলনা। নিজেদের থানায় আরও কয়েক মাস থাকতে পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হত বলে মনে করছেন সচেতন নাগারিক মহল।

এ নিয়ে চলছে নানা কানাঘুঁষা। রাজনৈতিক কারণে না স্বাভাবিক নিয়মেই তাদের বদলি হয়েছে, বা এর নেপথ্যে অপরাধীদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোন মদদ আছে কি না- এমন ভাবনায় পড়েছেন সচেতন অনেকেই।

বিষয়টি নিয়ে আলাপকালে দক্ষিণ সুরমার সমাজকর্মী আবুল হাসান মোহাম্মদ জুয়েল (২৯) বলেন, মনিরুল সাহেব এ থানায় যোগদানের পর এলাকার আইনশৃঙ্খলা ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। বিশেষ করে মাদক কারবারীদের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়েছিলেন। প্রচুর মাদক উদ্ধার এবং অনেক কারবারীকে তিনি কারাগারে পাঠিয়েছিলেন। এই বদলীর ক্ষেত্রে তারা বা তাদের গডফাদারদের কোন ভূমিকা আছে কি না এ নিয়ে চিন্তায় স্থানীয়রা।

এসএম আবু ফরহাদও কোতোয়ালী থানায় যোগদানের পর প্রচুর ভাল কাজ করেছেন। বিশেষ করে চুরি বা ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। এসেছিল মাদক কারবারীরাও। প্রায়ই আবাসিক হোটেলগুলোতে অভিযান চালিয়ে পতিতাসহ তরুণদের আটক করতেন তিনি। তার এই বদলীর আদেশ কোতোয়ালী মডেল থানা এলাকার আইনশৃঙখলা পরিস্থিতি আবারও অবনতি হতে পারে বলে মনে করছেন তারা।

উল্লেখ্য, এসএম আবু ফরহাদ ও মনিরুল ইসলামকে ঢাকায় সিআইডিতে বদলী করা হয়েছে।

Related Articles

Back to top button