লিড নিউজ

মেয়র আরিফ হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট : ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিমান থেকে নামিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে। তিনি বর্তমানে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন।

জানা যায়, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে শনিবার দুপুর দেড়টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে উঠেন মেয়র আরিফ। বিমানে উঠার পর হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাকে বিমান থেকে নামিয়ে আনা হয় এবং সিলেটের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।

Related Articles

Back to top button