বিয়ানীবাজার সরকারি কলেজের নতুন বাংলা প্রভাষককে বরণ


নিজস্ব প্রতিনিধি: বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা বিভাগে নতুন প্রভাষক হিসাবে মো. সাইফুল ইসলাম নিয়োগ পেয়েছেন। কলেজের অনার্স বাংলা বিভাগের সংগঠন অগ্নিবীণা বাংলা সংঘ’র পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থীরা।
বুধবার দুপুর সাড়ে ১২টায় বাংলা বিভাগের শ্রেণি কক্ষে নব নিযুক্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। অগ্নিবীণা বাংলা সংঘ’র সভাপতি মো. নুরুল হক’র সভাপতিত্বে ও প্রচার সম্পাদক তারেকুল ইসলাম’র পরিচালনায় বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক মনির আলম, শফিকুল হক ও সংবর্ধিত মো. সাইফুল ইসলাম। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্নিবীণা বাংলা সংঘ’র সাধারণ সম্পাদক মো. বাদল খাঁন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক সাজেদা আক্তার, অর্থ সম্পাদক মোশাহিদুল ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক মাহমুদা বেগম মিলি, ক্রীড়া সম্পাদক জয়নাল ইসলাম ও সহ প্রচার সম্পাদক রুমন আহমদ প্রমুখ। সংবর্ধনার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুস সামাদ ও গীতা পাঠ করে অগ্নিবীণা বাংলা সংঘ’র যুগ্ম সম্পাদক কবিতা দাস।




