লিড নিউজ

বিয়ানীবাজার পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ ২২ মে

নিজস্ব প্রতিনিধি: বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের শপথ গ্রহণ আগামী ২২ মে সোমবার অনুষ্ঠিত হবে। সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিকাল সাড়ে ৩টায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মত নাজমানারা খানুম বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ পাঠ করাবেন।
গত মঙ্গলবার নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনের ফলাফল গেজেটেআকারে প্রকাশ করে। নির্বাচন কমিশনের সংশোধীত আইন অনুযায়ী গেজেট প্রকাশের ২০ দিনের মধ্যে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ পাঠ করানো হবে।
উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভার প্রথম নির্বাচন গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। ওই সংঘর্ষ ও বিভিন্ন অনিয়মের কারণে ৩নং কেন্দ্রের ফলাফল বাতিল করে নির্বাচন কমিশন। বাতিল হওয়া কেন্দ্রে ৮ মে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়। ১০ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ আব্দুস শুকুর ৫,০৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি’র মেয়র প্রার্থী আবু নাসের পিন্টু পান ৩, ৮৯২ ভোট।

Related Articles

Back to top button