লিড নিউজহবিগঞ্জ

মাধবপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৪

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে মহাসড়কের শাহপুর বাদশা কোম্পানির কাছে দুর্ঘটনাটি ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুরে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। গুরুতর আহত অবস্থায় ছয় জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নিহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেন। এছাড়াও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুঘর্টনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

Related Articles

Back to top button