লিড নিউজ

জৈন্তাপুরে ভারতীয় মদসহ আটক ১

নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুর থেকে ৬৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার সন্ধ্যায় সিলেট-তামাবিল সড়কের জাফলং ভ্যালী বোর্ডিং স্কুলের সামন থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুহিবুর রহমান (৩৭) জেলার গোয়াইনঘাট উপজেলার ভাদেশ্বর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। আটক আসামীর বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button