লিড নিউজ
পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী ইলিশ মাছ খাবেন না


সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ইলিশ রক্ষার স্বার্থে পহেলা বৈশাখে ইলিশ মাছ খাবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহ্যবাহী জাতীয় মাছ ইলিশ রক্ষার স্বার্থে নববর্ষ উদ্যাপনের দিন অর্থাৎ পহেলা বৈশাখ ১৪২৩’র খাদ্য তালিকায় ইলিশের কোনো আইটেম রাখছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে এ দিনের মেন্যুতে খিচুড়ির সঙ্গে থাকছে বেগুন ভাজি, ডিম ও মুরগির মাংস ভুনা।




