লিড নিউজ

দেশের উন্নয়নে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা জাতীর অহংকার: রেলমন্ত্রী

সেলিম আহমেদ, সৌদি আরব প্রতিনিধি : ১২ মে শুক্রবার রাতে জেদ্দাস্থ হোটেল কেনেনা ইন্টারন্যাশনাল এর বলরুমে জেদ্দা প্রবাসী আওয়ামীলীগ কতৃক আয়োজিত মতবিনিয়ম সভাই প্রধান অতিথির বক্তৃতায় পবিত্র ওমরাহ হজ্ব পালনে আগত রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রবাসী আওয়ামী পরিবারের সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সহ- সভাপতি মাননীয় মন্ত্রীর সহধর্মিণী হনুফা আক্তার রিক্তা । রেলপথ মন্ত্রী বলেন, “৩০ লাখ মানুষের জীবন ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে আমরা আমাদের মহান স্বাধীনতা পেয়েছি। দেশকে মুক্ত করার জন্য রণাঙ্গনে যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
তাদের কাছে জাতি ঋণী। আর যারা প্রবাসে মাথার ঘাম পায়ে পেলে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে সহযোগিতা করছে সেই রেমিট্যান্স যোদ্ধাদের অনুষ্ঠান আসতে পারে আমি গর্বিত। জাতীয় উন্নয়নের রেমিট্যান্স যোদ্ধারা সম্মানীত ও জাতীর অহংকার বলে উল্লেখ করেন তিনি ।
রেলপথ মন্ত্রী মুজিবুল হক আরও বলেন, বিগত বিএনপির আমলে রেলপথের যে খানে ছোয়া লাগেনি সেইখানে বর্তমান সরকার রেলপথ তৈরি, নতুন বগি, নতুন ইঞ্জিন সহ নতুন নতুন ষ্টেশন সৃষ্টি করা হয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণের কার্যক্রম সম্পূর্ণ হয়েছে আগামী দুই/তিন মাসের মধ্যেই কাজ শুরু হবে আশা করছি।
মন্ত্রী প্রবাসী কিছু দাবী দাওয়ার কথাই বলেন আপনাদের দাবী অবশ্য গ্রহণ যোগ্য আস্তে আস্তে আপনাদের দাবী পূরণ করা হবে বলেও জানান তিনি । কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্রবাসী আওয়ামী নেতা ভিপি ফারুক আহমেদ নিয়াজীর সভাপতিত্বে ও ফ্রেন্ড অফ বাংলাদেশ জেদ্দার সহ-সভাপতি মিজানুর রহমান ও কাশেম মজুমদার এর যৌথ সঞ্চালনায় অনুষ্টানের অন্যান্যের মধ্যেই বক্তব্য রাখেন জেদ্দাস্থ মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযুদ্ধা কাশেম, মিজানুর রহমান শিপন, নোয়াখালী প্রবাসী কল্যান সমিতির সভাপতি আলী আক্কাস, আবুল বাশার সহ প্রমুখ ।
এছাড়া উপস্থিত ছিলেন রিপোর্টাস এসোসিয়েশন ইলেক্ট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন , সাংবাদিক সেলিম আহমেদ , সাংবাদিক বাহার উদ্দিন বকুল , সাংবাদিক সাজেদুর রহমান , সাংবাদিক ফিরুজ আহমেদ সহ আরো প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।

Related Articles

Back to top button