লিড নিউজ

জামালগঞ্জে ডা: রায় ফাউন্ডেশন (ইউকে)’র আয়োজনে বৃত্তি প্রদান ও ত্রাণ বিতরণ

মোঃ আবুল কালাম জাকারিয়া : সুনামগঞ্জের জামালগঞ্জে গরীব,মেধাবী ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান ও ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা অডিটরিয়াম হলে ডা: এসপি রায় ফাউন্ডেশন(ইউকে) আয়োজনে  ত্রাণ বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্টানে সভাপতিত্ব করেন এসপি রায় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শক্তি পদ রায়। উপজেলা আ:লীগের সাংস্কৃতিক সম্পাদক জামিল আহমদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা আ:লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সহসভাপতি স্বপন কুমার রায়,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্তী,আ:লীগ নেতা জহিরুল হক তালুকদার,জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস,যুবলীগ নেতা ইকবাল আল আজাদ,দেলোয়ার হোসেন,জসিম উদ্দিন তালুকদার প্রমুখ। ১শত ১০ জন ব্যাক্তিকে ১ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। অপরদিকে দুপুরে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ২০ জন মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

Related Articles

Back to top button