লিড নিউজ

জগন্নাথপুরে দু’গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের ১০-১৫ জন।

মঙ্গলবার (৩০ মে) বিকালে আশারকান্দি ইউনিয়নের শেওড়া ও ছোট শেওড়া চাতকুড়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম জমশেদ আলী (৪০)।

জানা যায়, স্থানীয় বাজারে দুই গ্রামবাসীর লোকজনের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

জগন্নাথপুর থানার এসআই আশরাফুল ইসলাম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button