ছাতকে রোডের মধ্যেই গর্ত: ঝুঁকির মধ্যেই যানবাহন চলাচল


ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক-সিলেট রোডের মাধবপুরস্থ লালপুল ব্রিজের দক্ষিণ দিকের এপ্রোচে একটি অংশ ধেবে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। গত ১৫এপ্রিল থেকে সৃষ্ট গর্তে রাতের বেলা যানবাহন চলাচলে মারাত্মক র্দূটনার আশংকা রয়েছে। এ সড়ক দিয়ে সিএনজি অটো রিকশা, অটো টেম্পু, বেবি টেকশি, ট্রাক, ট্রাক্টর, ট্যঙ্ক-লরি, সিমেন্ট ও পাথরবাহি ট্রাক, দূরপাল্লার বাস, মিনিবাস ও ভারী যানবাহনসহ প্রত্যহ কয়েক হাজার যানবাহন চলাচল করে থাকে। কিন্তু গভীর গর্তটি সামান্য অসাবধানতাই তাদের জন্যে মারাত্মক দূর্ঘটনা ডেকে আনতে পারে। এখন শুধু একটি গাছের ডাল দিয়েই গর্তের পরিচয় দেয়া হলেও প্রকৃতপক্ষে এটি যথাযথ নয় বলে দাবি করছেন চালকরা। এতে পরিবহন শ্রমিকদের মধ্যে চরম অসন্তেুাষ বিরাজ করছে। এব্যাপারে ছাতক সড়ক ও জনপথ বিভাগে উপ-বিভাগীয় প্রকৌশলী রমজান আলী এব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।




