লিড নিউজ
ছাতকে দুপক্ষের সংঘর্ষ: নিহত ১

ছাতক প্রতিনিধি: ছাতকের জাউয়া বাজারে দোকান কোঠা দখলকে কেন্দ্র করে মারামারিতে একজন কুরআনে হাফিজ নিহত।
জানা যায় যে, স্থানিয় জাউয়া বাজারের একটি দোকান কোঠা নিয়ে দির্ঘদিন যাবত একই ইউনিয়নের জাউয়া কুনা পাড়া ও হাবিদপুর গ্রামের হাজি বাড়ীর মধ্যে বিরোধ চলে আসছিল।
আজ বৃহস্পতিবার সকাল অনুমান ৯:০০ঘটিকার সময় উভয় পক্ষ বিরোধে জড়িয়ে পরে ফলে উভয় পক্ষের ব্যাপক আহত হয় গুরুতর আহত হাবিদপুর হাজি বাড়ির আব্দুল কাইয়ুম এর ছেলে হাফিজ আবু সাইয়িদ (২৪) কে কৈতক সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পেরণ করেন। ওসমানী মেডিক্যালের ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
যে কোন মূহুর্তে বিরোধ নতুন করে শুরুর আশংকায় বাজারে অতিরিক্ত পুলিশ মুতায়ন করা হয়েছে।




