লিড নিউজ

গোয়াইনঘাটে মাই টিভির প্রতিনিধির উপর হামলা, অাটক ১

গোয়াইনঘাট প্রতিনিধি: জাফলংয়ের কতিপয় ভুয়া ডাক্তারদের নিয়ে সংবাদ প্রকাশের প্রস্তুতী নেওয়ায় মাই টিভির গোয়াইনঘাট প্রতিনিধি ও বৃহত্তর জৈন্তা ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি হুমায়ুন আহমদের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ই মে) রাত ১০ টায় স্থানীয় মোহাম্মদপুর পয়েন্টে কতিপয় ডাক্তার নামধারী শাহীন (ডাক্তার শাহীন), দুলাল (দুলাল ডাক্তার) গংরা দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে হুমায়ুনের উপর হামলা চালিয়ে গুরুতর অাহত করে।

অাহত অবস্থায় হুমায়ুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করে স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনার সাথে জড়িত দুলাল ডাক্তারকে আটক করে।

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ মতিন ও সাধারণ সম্পাদক জাকির হোসেন। এক বার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িত সবাইকে অাটক করার দাবী জানান তারা।

Related Articles

Back to top button