কানাইঘাটে খুনের আসামী গ্রেফতারে মানববন্ধন


শামসীর হারুনুর রশীদ: কানাইঘাট উপজেলায় ভূমিখেকদের উৎপাত বেড়েই চলেছে । কালো টাকার মালিকরা নিরীহ মানুষের উপর জুলুম অত্যাচার করে জাগা-জমি ভিটেমাটি দখল করেই যাচ্ছে । তাঁরই ধারাবাহিকতায় কুটুলাই খুন হয়।
কানাইঘাটের ৯ নং রাজাগন্জ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ভুমিখেকু চক্র মাথাচাড়া দিয়ে উঠছে ক’বছর থেকে । ঈদানিং তাদের তৎপরতা বেড়ে যাওয়ায় নিরীহ জনগণ আতঙ্কিত ।
জানা যায়, গত ২০১০ সালে হাওর আঞ্চল ভিত্তিক ভূমি জরিপ ৩১ ধারা শুরু হওয়ার পর থেকে স্থানীয় আইন শৃঙ্খলার অবনতি ঘটে ।
স্থানীয় মাতুব্বরদের দাপটে নিরীহ জনসাধারণ প্রায় অসহায় । প্রায় প্রতি সপ্তাহে মারামারির খবর পাওয়া যায় । ফলে রবিবার মানববন্ধনে সবগুলো খুনের দৃষ্টান্ত মূলক শাস্তির আলটিমেটাম দেয়া হয় প্রশাসনকে ।
গত ২ মে ৯ নং রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামের ইব্রাহিম আলী (কুটলাই) স্থানীয় ভূমিখেকদের হাতে নির্মম হত্যার শিকার হোন ।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইদে সাথে কিছুদিন থেকে বনিবনা হচ্ছিল না যা গত ২রা মে সংঘর্ষে রূপ নেয়। এতে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম আলী কুটলাই(৫২) ওতার ভাই টিয়া মারাত্মক ভাবে আহত হন, স্হানীয় জনতা তাদের উদ্ধার করে তাৎক্ষনিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার ইব্রাহিম আলী (কুটলাই)কে মৃত ঘোষণা করেন ।
অপর ভাই টিয়া(৫৮)’র অবস্থাও বর্তমানে আসংঙ্কাজনক। এসব আসামীদের গ্রেফতারের দাবীতে রাজাগঞ্জবাজারস্থ ত্রিমোহিনী রাস্তার পাশে স্থানীয় জনসাধারনের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয় ।
এতে বক্তব্য দেন লেখক, গবেষক শামসীর হারুনুর রশীদ, শিক্ষক ও সাংবাদিক শাহ ঈসমাঈল আলি, নিহতের ভাই মাওলানা নূরুল ইসলাম পাখি, মাওলানা আমিমুল ইহসান শামিম । অন্যান্য মধ্যে মামলার আয়ু এস, আই, পান্না লাল দেব ও এস, আই, রাজীব মন্ডল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শতশত মানুষের উপস্থিতিতে আগামী ৭২ ঘন্টার মধ্যে সকল আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির আল্টিমেটাম দেয়া হয় ।
সাথে সাথে এমন ঘটনা যাতে পূণরাবৃত্তি না ঘটে এজন্য প্রতিটি ওয়ার্ডের ভূমিখেকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জুর দাবি জানিয়ে আজকের মানববন্ধন সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে গত ২-৫-১৭ ইং তারিখে সন্ধ্যায় কুটলাইর ভাই মাওলানা নুরুল ইসলাম পাখি(৭২) বাদী হয়ে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং-০১/২-৫-২০১৭ কানাইঘাট থানা পুলিশ ইতিমধ্যে বিবাদী গ্রুপের (১) নুর উদ্দিন (৬১), (২) সিরাজ উদ্দিন (৫৭), সিরাজ মিয়ার স্ত্রী (৩) অাখতারুন নেছা(৪৮), (৪) বাবুল মিয়া (৩৩), বাবুল মিয়ার স্ত্রী (৫) সজনা বেগমকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়েছে। মামলার অন্যান্য আসামীরা পলাতক রয়েছে ।
কানাইঘাট থানা পুলিশ তাদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত আছে বলে জানিয়েছেন মামলার পরিচালক এস আই পান্না লাল । এ দিকে নিহত ইব্রাহিম আলী কুটলাইকে ময়নাতদন্ত শেষে গত ( ৩-৫-১৭) পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং ঐ দিন বাদ আসর রাজাগঞ্জ শাহী ঈদগাহ মাঠে জানাজার পর রাজাগঞ্জের শাহ সমসের রহ. মোকামে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে ।




