অসহায় দুঃস্থ্য মানুষের পাশে দাঁড়াচ্ছে আওয়ামীলীগ সরকার: কুষ্টিয়ায় হানিফ


এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, কুষ্টিয়া: কুষ্টিয়ায় দুঃস্থ্য ও ভিক্ষুক পুনর্বাসনে এডিপির আওতায় সহায়ক উপকরন বিতরন ও সংসদ সদস্যের অনুকুলে বরাদ্দকৃত টিআর ও কাবিটা অনুদানের চেক বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।
এসময় তিনি বলেন, আত্মমর্যাদা নিয়ে খেয়ে পরে যেন মানুষ বাঁচতে পারে তার জন্য নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ যেন না খেয়ে থাকে এজন্য অসহায় দুঃস্থ্য মানুষের পাশে দাঁড়াচ্ছে এ সরকার। তিনি আরোও বলেন, শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী নন; তিনি অসহায়, গরিব-দুঃখী মানুষের অভিভাবক। এই কারণেই তিনি সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন। শুধু তাই নয়, যাদের ঘরবাড়ী নেই তাদের গৃহনির্মান করে দিচ্ছে সরকার।
ভিক্ষাবৃত্তি একটি নিকৃষ্ট পেশা উল্লেখ করে তিনি বলেন, ভিক্ষুকদের কেউ সস্মান করেনা। তাদের আত্মসম্মান মর্যাদা নেই। ভিক্ষুকমুক্ত করতে কাজ করছে সরকার। তাই ভিক্ষাবৃত্তি বন্ধে সরকার পুনর্বাসনের ব্যবস্থা করেছে। তাই ভিক্ষাবৃত্তি বন্ধ করতে সরকারের পাশাপাশি বিত্তশালীদেরও এগিয়ে আসার আহবান জানান হানিফ। ভিক্ষুকরা এখন থেকে আর ভিক্ষা করবে না। এরপরেও যদি শারিরীক ক্ষমতা থাকা স্বত্ব্ওে যারা ভিক্ষা করবে তাদের আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ারী প্রদান করেন তিনি। তবে এ ব্যাপারে ভিক্ষা না দিতে জনসচেতনতা বাড়াতেও গুরুত্বারোপ করেন।
আওয়ামীলীগের এই নেতা বলেন, দেশ স্বাধীনের পর অন্য জাতি বাঙালী জাতিকে ভিক্ষুকের জাতি বলে অভিহিত করেছিলো। বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ খাদ্যে স্বয়ংসম্পুর্ন হয়েছে। অনেককিছুই এখন রপ্তানী করা হয়ে থাকে। বাংলাদেশের উন্নয়ন ও এগিয়ে যাওয়ার রহস্য বিশ্ববাসী এখন আগ্রহের সঙ্গে জানতে চায়। আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে তাঁর আদর্শ অনুসরণ করে কাজ করার আহবান জানান তিনি।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবাদত হোসেনের সভাপতিতে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোস্তাক আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ স ম আকতারুজ্জামান মাসুম, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খান, বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মোমিন মন্ডল, হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ শম্পা মাহমুদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবাদত হোসেন বলেন, ভিক্ষুকরা সমাজের অবহেলিত মানুষ। তাদের কেউ নাম ধরে ডাকে না। ভিক্ষুক বলে সম্বোধন করে থাকে মানুষ। এই পেশা একটি অমর্যাদাকর পেশা। তাই এসব ভিক্ষুকের হাতকে কর্মঠ হাত করা হবে। যাদের কাজ করার সামর্থ্য রয়েছে তাদের কর্মসৃজনের মাধ্যমে কাজের ব্যবস্থা করা হবে। এছাড়াও দানশীল ব্যক্তিদের মাধ্য তহবিল সংগ্রহ করে আমরা ভিক্ষুকদের মাঝে বিতরন করছি। যাতে করে তারা আর ভিক্ষার জন্য হাত বাড়াতে না পারে। কুষ্টিয়া পৌরসভা এলাকা ও সদর উপজেলার বাছাইকৃত ভিক্ষুকদের পুনর্বাসন করা হয়েছে। এসবের মধ্যে ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য পানের দোকান, গ্রামে শাড়ীকাপড় বিক্রি, সবজি বিক্রি, এছাড়াও যেসব কর্মক্ষম ব্যাক্তিরা যে ব্যবসা করতে চাই সামর্থ মতো তাদের অর্থ সহযোগীতা করে ব্যবসার কাজে লাগাবো বলেও জানান তিনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন। পরে উপজেলার ৩১১জন ভিক্ষুকের মাঝে গবাদীপশু, ছাগল, চাল, ডাল, তেল, সেলাইমেশিন, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী বিতরন করেন।




