লিড নিউজ

অবশেষে মুক্তি পেলেন ভূট্টো

নিজস্ব প্রতিবেদক : একটি হত্যা মামলায় অন্যজনের সাজা নিজে ভোগ করা রিপন ভূট্টো অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

এরআগে বিকেলে রিপন আহমদ ভূট্টোকে হত্যা মামলা থেকে খালাসের আদেশ দেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল হোসেন।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া সংবাদমাধ্যমকে বলেন, মঙ্গলবার বিকেলে ভূট্টোকে হত্যা মামলা থেকে খালাস দেন আদালত। এই আদেশ কারাগারে এসে পৌছার পর তাকে মুক্তি দেওয়া হয়।

অন্যজনের শাস্তি নিজে ভোগ করার প্রতারণায় ভূট্টোর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশে প্রতারণা মামলা দায়ের করা হয়েছিলো। সেই মামলায়ও ভূট্টো জামিনে রয়েছেন বলে জানান ছগির মিয়া।

Related Articles

Back to top button