লিড নিউজসিলেট

১০ হাজার ভোটে এগিয়ে ড. মোমেন

সিলেটমিডিয়া ডেস্ক।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ফল গণনা। রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ।ফল গণনা অনুযায়ী সিলেট-১ আসনে এখন পর্যন্ত নয় কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের থেকে ১০ হাজার ২ শত ৮ভোটে এগিয়ে রয়েছেন।ড. মোমেন পেয়েছেন ১৩ হাজার ৮২৯ ভোট ও মুক্তাদির পেয়েছেন ৩ হাজার ৬২৫ ভোট।সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মোট ২১৫টি কেন্দ্রে ৫ লাখ ৪৪ হাজার ২১৯ জন ভোটার ছিলেন। এর মধ্যে ২ লাখ ৮৬ হাজার ২ শত ৬৯ জন পুরুষ এবং ২ লাখ ৫৭ হাজার ৫ শত ৭৫ জন নারী ভোটার।

Related Articles

Back to top button