লিড নিউজ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে সুনামগঞ্জের ৩ শুল্ক বন্দর

সুনামগঞ্জ প্রতিনিধি: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সরকারের রাজস্ব আয়ের অন্যতম ভাণ্ডার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তিন শুল্কবন্দরের (বড়ছড়া-চারাগাও-বাগলী) কয়লা আমদানি কার্যক্রম।

ভারতীয় অভ্যন্তরীণ কারণে আগামী ৩১ মে থেকে উক্ত বন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য আমদানি কার্যক্রম বন্ধ থাকবে। এতে বেকার হয়ে পড়বে ৮ শতাধিক আমদানিকারক ও বন্দর সংশ্লিষ্ট অর্ধ লক্ষাধিক শ্রমিক।

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের ও কোষাধ্যক্ষ জাহের আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, ভারতীয় অভ্যন্তরীণ কারণে আগামী ৩১ মে থেকে এই তিন বন্দরের আমদানি কার্যক্রম বন্ধ থাকবে। কবে নাগাদ আমদানি কার্যক্রম চালু হবে তা সুনির্দিষ্ট করে বলতে পারছেন না ওপারের ব্যবসায়ীরা।
বছছড়া শুল্কবন্দরের রেভিনিউ অফিসার মো. বিল্লাল চৌধুরী বলেন, সুনির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ায় ৩১ মে থেকে কয়লা আমদানি কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে।

Related Articles

Back to top button