লিড নিউজ

৬০টি দেশের হাফিজদের পিছনে ফেলে বাংলাদেশী মামুনের বিশ্বজয়

নিউজ ডেস্ক: মিশরের রাজধানী কায়রোতে বিশ্বের প্রায় ৬০টি দেশের ক্ষুদে হাফিজদের অংশগ্রহণে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০১৭ -তে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অধিকার সহ আবারো বিশ্বের মানচিত্রে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করেছে এ দেশের সূর্য সন্তান একাধিকবারের বিশ্বজয়ী হাফিজ আব্দুল্লাহ আল-মামুন।

গত ১১ এপ্রিল মঙ্গলবার কায়রোর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাফিজ আব্দুল্লাহ আল-মামুনের হাতে প্রথম পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সনদপত্র  তুলে দেন মিশরের প্রেসিডেন্ট।

হাফিজ মামুন রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচাস্থ আলহাজ্ব হাফেজ ক্বারী নাজমুল হাসান প্রতিষ্ঠিত তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করে ইতিমধ্যে সৌদি আরব, কুয়েত, দুবাই সহ বিশে^র বিভিন্ন দেশে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। মামুন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার হিরাকান্দা গ্রামের আবুল বাশারের ছেলে।

Related Articles

Back to top button