লিড নিউজ

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের ক্ষতিগ্রস্থ হাওর পরদর্শন করবেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক:  রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ১৬ থেকে ১৮ এপ্রিল পর্য্যন্ত সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের ক্ষতিগ্রস্থ হাওর এলাকা পরদর্শন করবেন।

রাষ্ট্রপতির এ সফর উপলক্ষে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বডুয়ার সভাপতিত্ব করবেন।

বুধবার দুপুরে বঙ্গভবনের স্টেট ডায়নিং হলে সুনামগঞ্জের জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের জরুরি সভায় ডাকা হয়েছে।

জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলাম  বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, আজ দুপুরে গণভবনে অনুষ্ঠিত এই সভায় সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, সুনামগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সভাপতি , জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের প্রধান  ছাড়াও জেলার সকল নির্বাহী প্রকৌশলী, কৃষি সম্প্রসারণ বিভাগের ডিডি, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে এই সভায় উপস্থিত থাকবেন।

Related Articles

Back to top button