লিড নিউজ
দক্ষিন সুরমায় সড়ক দুঘটনায় নিহত ২


নিউজ ডেস্ক: দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় একটি প্রাইভেট কারে আগুন লেগে দুইজন নিহত হয়েছেন। বুধবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন চালক ও অপরজন নগরীর একটি স্কুলের শিক্ষার্থী।
জানা যায়, নিহতের আসিফ আলী (১৫) নগরীর ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনার স্কুলের ছাত্র এবং নগরীর শেখঘাট এলাকার বাসিন্দা বালাগঞ্জের সহকারী ভূমি কর্মকর্তা আসবাহ উদ্দিন লিটুর ছেলে। অপরজন প্রাইভেট কারের চালক শোভন আহমদ পলাশ (২২)। তিনি জালালাবাদ থানাধীন টুকেরবাজারের টুকেরগাঁওয়ের সিরাজ উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল জানান, নিয়ন্ত্রণ হারানোর পর প্রাইভেটকারটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় গাড়িতে আগুন লেগে যায়। এতে গাড়ির ভেতরে থাকা চালক ও এক যাত্রী পুড়ে প্রায় অঙ্গার হয়ে যান।




