লিড নিউজ
বিয়ানীবাজার সরকারি কলেজে ৩৪তম বিসিএস কর্মকর্তাদের ইফতার মাহফিল অনুষ্ঠিত


বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার সরকারি কলেজে ৩৪তম বিসিএস কর্মকর্তাদের এক বছর পূর্তি উদযাপন হয়েছে। এ উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজের শিক্ষক মিলনায়তন প্রভাষক সরকার মো. শফিউল্লা দিদার’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ। আরো বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. আবু ইউসুফ মো. শেরউজ্জামান, প্রভাষক ইশতিয়াক উদ্দিন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক জ্যোর্তিময় দাস, প্রভাষক শফিকুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. সোহান খাঁন, মো. জাহাঙ্গীর তরফদার, জহির উদ্দিন, সাইফুল ইসলাম, ইশতিয়াক আহমদ, মাসুদ আহমদ, জহিরুল ইসলাম, সাংবাদিক সুয়াইবুর রহমান স্বপন, আবু তাহের রাজু, আহমদ রেজা চৌধুরী, তাজবির আহমদ ছাইম।
এতে দোয়া পরিচালনা করেন সহযোগী অধ্যাপক মো. জুলফিকার আলী।




