লিড নিউজ

শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের জরিমানা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি মশলা কারখানাকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা মার্কেটে এই অভিযানে শ্রীমঙ্গলের সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল এর নেতৃত্বে এ  অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালতে আরো উপস্থিত ছিলেন এস আই রাব্বি, এ এস আই এনামুল ও স্থানীয় বেশ কিছু ব্যবসায়ী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল জানান, আঙ্গুর মিয়ার মালিকানাধীন মাসুম মশলা মিলটিতে মরিচ, হলুদ ও ধনিয়ার সাথে মানবস্বাস্থের জন্য মারাত্বক ক্ষতিকর বিভিন্ন  রঙ, ধানের তুষ, কাঠের গুড়া প্রভৃতি মিশিয়ে মশলা প্রস্তুুত করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনি মশলা মিলটিতে প্রক্রিয়াজাতকরন অবস্থায় ২০০ কেজি ভেজাল মশলা, রঙ, ধানের তুষ, কাঠের গুড়া জব্দ করেন।

পর্যায়ক্রমে শ্রীমঙ্গল উপজেলার সবকটি মশল্লার মিলেই তারা অভিযান করবেন এবং ভেজাল ধরা পড়লেই তাদের আইনের আওতায় নিয়ে আসবেন। পরে এসব ভেজাল মশলা ধ্বংস করা হয়।

Related Articles

Back to top button