সিলেট
ওসমানীনগরে গোয়েন্দা পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ১


নিউজ ডেস্ক: সিলেটে ওসমানীনগর উপজেলার খাদিমপুর পূর্বপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সাজ্জাদুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক সাজ্জাদ ওই গ্রামের আলাউর রহমানের ছেলে।
তার বিরুদ্ধে ওসমানীনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করত: থানায় হস্তান্তর করা হয়েছে বলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহবুবুল আলম এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন।




