সিলেট বিভাগ

বিশ্বব্যাপী প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদ উদ্দ্যেগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

বিশ্বব্যাপী প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদ উদ্দ্যেগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

২জুন মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার ১১ নং শরীফগঞ্জ ইউনিয়ন বিশ্বব্যাপী প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদ পক্ষ থেকে প্রায় তিনশত বন্যার্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামাগ্রী বিতরণ করা হয়েছে ।

সকাল ১১ টা ইউনিয়নের মেহেরপুর বাজারে ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্বপ্ন আহমদ ও ফুলু মিয়ার যৌথ পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশ্ব প্রবাসীব্যাপী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদ এর প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও সদস্য বৃন্দ। জনাব আব্দুল সালাম( সৌদি আরব) পাখি মিয়া, ইসলাম উদ্দীন, রুহেল আহমদ তালুকদার,ডাঃ এখালাছুর রহমান, রাশেদউজ্জামান হেলাল, সিলু মিয়া (সভাপতি কাতার শাখা) কামাল আহমদ, সাহাবউদ্দীন, জাবেদুর রহমান রিপনসহ প্রমুখ।
.

এসময় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি যে কোন দূর্যোগে নিজের ব্যক্তিগত তহবিল থেকে অসহায় মানুষের প্রতি সহায়তার হাত প্রসারিত করে যাচ্ছেন বিশ্ব ব্যাপী প্রবাসি শরীফগঞ্জ পরিষদ এর আহবায়ক এম জয়নাল আবেদীন জামিল ও সদস্যবৃন্দ।

অতিথের ন্যায় চলমান সৃষ্ট বন্যায় তারা বিভিন্ন দূর্গত এলাকায় ও খাদ্য সমাগ্রী বিতরণ করে যাচ্ছেন।

Related Articles

Back to top button