লিড নিউজ

যেরকম বৈশাখ উদযাপন করলেন শাকিব-অপু

ডেস্ক রিপোর্ট : চলচ্চিত্র জগতের আলোচিত জুটি শাকিব খান ও অপু ইসলাম খান (অপু বিশ্বাস)এবারের বৈশাখে অন্যরকম বৈশাখ উদযাপন করেছেন। ছয় মাস বয়সী পুত্রসন্তানকে নিয়ে এবারের বৈশাখ উদযাপন। বিষয়টি তারা নিজেরাও স্বীকার করেছেন।

রাজধানীর  হোটেল সোনারগাঁয়ে পহেলা বৈশাখের শেষ বিকালে এই জুটি ঘণ্টাখানেকেরও বেশি সময় একান্তে কাটান। তাদের সঙ্গে ছিল শিশুসন্তান আব্রাম খান জয়।

শাকিব বলেন, ‘এবারের বৈশাখটা অন্য রকম কেটেছে। সন্তানের সঙ্গে বাংলা নববর্ষ পালন করছি, যে এরই মধ্যে মহাতারকা হয়ে গেছে।’

অপু বিশ্বাস বলেন, ‘সত্যিই অন্য রকম। গত বছরের অনুভূতি ছিল এক রকম, কারণ তখন আমি মা হব। কাজকর্মও কমিয়ে দিয়েছি। সন্তানের কী হবে, কোন হাসপাতাল হলে ভালো হয়, এসব নিয়ে একটা চিন্তা ছিল। এখন তো আমি মা। অনেক বেশি হালকা লাগছে।’

Related Articles

Back to top button