সিলেট

সিলেট জেলা প্রশাসনের ১লা বৈশাখ পালনে প্রস্তুতিসভা

সিলেটমিডিয়াডেস্ক: সিলেট জেলা প্রশাসনের আয়োজনে জাঁকজমকভাবে বাংলা নববর্ষ( ১লা বৈশাখ) পালনের জন্য এক প্রস্তুুতিসভা অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুরে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুুতি সভা অনুষ্টিত হয়।
জেলা প্রশাসক নুমেরী জামানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:শহিদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় অংশ নেন
স্থানীয় সরকারের উপ পরিচালক দেবব্রত সিংহ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান,সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়াসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী বিভাগের কর্মকর্তাগণ, জেলা ও মেট্রোপলিটন পুলেশের কর্মকর্তা, বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বাজার ব্যবসায়ীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভার সভাপতি জেলা প্রশাসক নুমেরী জামান বলেন, বাঙালী জাতির জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে বাংলা নববর্ষ। যার মাধ্যমে বাঙালীরা তাদের ইতিহাস, সাংস্কৃতি ও ঐতিহ্য সকলের সামনে তুলে ধরে মঙ্গল শোভাযাত্রসহ বিভিন্ন অনুষ্ঠান পালন করে। বাংলা নববর্ষে দিনে সিলেটবাসী মঙ্গল শোভাযাত্রাসহ অন্যান্য অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ভাবে পালন করবে বলে আমি বিশ্বাস করি। মঙ্গল শোভাযাত্রায় কোন মুখোশ বা চিনতে অসুবিধা হয় এমন কোন রং বা অন্য কিছু ব্যবহার করা যাবে না। তিনি এই উৎসব সুন্দরভাবে উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।

Related Articles

Back to top button