লিড নিউজ

ফের মেয়রের আসনে জি কে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি : জি কে গউছ পুনরায় হবিগঞ্জ পৌরসভার মেয়রের আসনে বসেছেন । রোববার সকালে তিনি আবার তার মেয়রের আসনে বসলেন। রোববার সকাল ১০ টায় পৌরভবনে এসে পৌছলে  কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা তালে ফুল দিয়ে স্বাগত জানান। পরে মেয়রের কক্ষে এক শোকরানা দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

২০১৪ সালের ১০ নভেম্বরের পর এই প্রথম জি কে গউছ মেয়রের কক্ষে তার আসনে বসলেন।

পরে মেয়র হবিগঞ্জ কর্মকর্তা-কর্মচারীদের সাথে বৈঠকে বসেন। তিনি হবিগঞ্জ পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়ন এবং পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন কর্মকান্ড গতিশীল করতে সকলের প্রতি আহবান জানান।

এর আগে জি কে গউছ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর কারাগারে থেকেই হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে ৩য় বারের মতো নির্বাচিত হন। সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় ৭শ ৩৯ দিন কারাবাসের পর চলতি বছরের ৪ জানুয়ারী সিলেট কারাগার থেকে উচ্চ আদালতের রায়ে জামিনে মুক্তি পান গউছ। ২৩ মার্চ তিনি হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

Related Articles

Back to top button