হবিগঞ্জলিড নিউজসিলেট বিভাগ

বাহুবলে পিকআপ ভ্যানের চাপায় ১জন নিহত

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় সিতারা বেগম (২৬) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ৩ টার দিকে শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের উপজেলার কামাইছড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিতারা বেগম উপজেলার বড়গাও গ্রামের আলী হায়দারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের উপজেলার কামাইছড়া নামক স্থানে মাল বোঝাই একটি পিকআপ ভ্যান শ্রীমঙ্গলের দিকে যাওয়ার পথে রাস্তা দিয়ে হাঁটার সময় সিতারা বেগমকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button