লিড নিউজ

তুষারের উপর হামলা: ছাত্রলীগের ২৪ ঘন্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার বৃহস্পতিবার বিকালে ছাত্রদল কর্মীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তুষারের উপর এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী।

এক যুক্ত বিবৃতিতে তারা আব্দুল আলীম তুষারের উপর হামলাকারীদের আটকের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম ঘোষণা করেন। পাশাপাশি এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকাল ৩ টায় সিলেট সিটি পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল ও পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ডাক দেন।

সিলেট জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আদিরাজ উজ্জ্বল প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Related Articles

Back to top button