লিড নিউজ

জেলা বিএনপির সহ সভাপতি হাজী নুর মিয়ার কৃতজ্ঞতা

নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি করায় কৃতজ্ঞতা জানিয়েছেন বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের টানা দুই বারের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুন নুর (নুর মিয়া)।

এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, কো-চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম তাহসিনা রুশদীর লুনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে হাজী আব্দুন নুর (নুর মিয়া) বলেন- দীর্ঘদিন ধরে আমি দেশ ও মানুষের কল্যানে বিএনপির রাজনীতি করে আসছি। এর আগে আমি জনপ্রতিনিধির দায়িত্ব পালন ছাড়াও বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছি। জেলার এ গুরুদায়িত্ব আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে যথাযথভাবে পালনের চেষ্টা চালিয়ে যাবো।

বিবৃতিতে তিনি আরো বলেন- সিলেটের এক কোটি মানুষের প্রাণের নেতা নিখোঁজ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম. ইলিয়াস আলীকে ফিরে পাবার আন্দোলন সংগ্রাম আরো ত্বরান্বিত করতে সর্বাত্মক ভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। তিনি জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দ ও জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী সকল নেতাকর্মীকে অভিনন্দন জানান।

Related Articles

Back to top button