লিড নিউজ
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মৌরস আলীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাও নতুনবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি ওই ইউনিয়নের লোহারগাও ক্ষেত্রপাশা গ্রামের মৃত নুর মিয়ার পুত্র।
জগন্নাথপুর থানা এএসআই শাহ জামাল জানান, মৌরস আলী একটি চুরির মামলায় আদালত কর্তৃক এক বছরের সাজাপ্রাপ্ত আসামী। তিনি দীর্ঘদিন ধরে পতালক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে গ্রেফতার করেছি।




