খাদিমনগরে আ:লীগ নেতার বাড়ীতে ডাকাতি: মামলা দায়ের


বিমানবন্দর থানা প্রতিনিধিঃ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছালেপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ছালেপুর জামে মসজিদের মুতায়াল্লী শামসুল হক আপ্তাব উদ্দীনের বাড়ীতে গত মঙ্গলবার রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে এয়ারপোর্ট থানায় একটি মামলা হয়েছে।
মামলা নং – (১০)১৭। এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ছালেপুরের ডাকাতির ঘটনায় শামসুল হক আপ্তাব বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
মামলা নং – (১০)১৭ এ সময় তিনি জানান ডাকাতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য গত মঙ্গলবার রাতে সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুল হক আপ্তাব উদ্দীনের বাড়ীতে একদল মুখোশধারী ডাকাত ঘরের সিড়ির দরজা ও ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।
এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ দেড় লক্ষ টাকা, চার ভরি স্বর্ণলঙ্কার, পাঁচটি মোবাইল সেটসহ অন্যান্য মূল্যবান জিনিস পত্র লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
সাথে সাথে এই দুর্ধর্ষ ডাকাতির খবর পেয়ে গত বুধবার সকালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, ৩ নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন, এয়ারপোর্ট থানার এসি মোঃ মোনতাদির ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।




