লিড নিউজ

একুশে বইমেলায় এইচ বি রিতার কবিতার বই “রক্তাক্ত নীল”এ যা ছিল

হতাশা কুইন, নিউইযর্ক থেকে: এইচ বি রিতা নিজ বইটির মোড়ক উন্মোচন করতে এক সপ্তাহের ছুটিতে প্রতিবারের মত এবারো লেখিকা ছুটে গিয়েছেন বাংলাদেশ ২১শে বইমেলায়। মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন, অভিনেতা,পরিচালক ও গবেষক ডঃ শাহাদাত হোসেন নিপু, ব্যান্ড চাতকের ভোকালিষ্ট ও গিটারিষ্ট শাহরিয়ার শামস্ কেনেডি এবং কবি স্নিগ্ধা বাউল।

শুভেচ্ছা বক্তব্য রাখছেন অতিথিবৃন্দ

আরো উপস্থিত ছিলেন এইচ বি রিতা পরিচালিত অনলাইন সাহিত্য সংগঠন কাব্য কবিতার নবীন লেখক ও লেখিকা- আসাদুজ্জামান শাওন, মনির হোসেন, এম ডি আল-আমীন, আলী আহমেদ, রাজিব রাজ, রুমানা পারভীন রনি, শঙ্খচিল বীথি এবং সুরাইয়া ইসলাম আজমেরী।

বইমেলা এইচ বি রিতা তার মরহুম পিতা, নরসিংদী সদরের চার চারবার সংসদ সদস্য, গীতিকার, সুরকার ও মন্চ অভিনেতা জনার সামসুদ্দীন আহমেদ এছাকের জীবন দর্শন ও রচনা নিদর্শন নামে একটি বইয়ের ও মোড়ক উন্মেচন করেন।

বইটির মোড়ক উম্মোচন করছেণ অতিথিরা

 

বইটি লিখেছেন প্রবন্ধিক নাছিবুর রহমান খান এবং সংকলন করেছেন মরহুমের বড় পুত্র হারুন ‌অর রশিদ।

দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান এমন অনেক নবীন লেখক, লেখিকা রয়েছেন যারা সময় ও সুযোগের অভাবে সাহিত্যাঙ্গনে নিজের প্রতিভাকে বিকশিত করতে পারেননা।

মেলায় এক পাঠককে অটোগ্রাফ দিচ্ছেন এইচ বি রিতা

 

সেইসব নবীন লেখক-লেখিকাদের সমষ্টিগত সন্মিলনে কাব্য কবিতা সংগঠনের পক্ষ থেকে প্রতিবছরের মত এবারো যৌথ প্রযোজনায় প্রকাশ হয় রক্তাক্ত নীল বইটি।

বইটিতে এইচ বি রিতার মোট ৫০টি কবিতা রয়েছে। সেই সাথে কাব্য কবিতা সাহিত্য সংগঠনের নবীন লেখিক লেখিকাদের কবিতা রয়েছে মোট ২৩টি।

রক্তাক্ত নীল বইটি মূলত পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে জোরালো প্রতিবাদমূলক কবিতার সমন্বয়ে রচিত।

বইটিতে উল্লেখ্যযোগ্য কিছু কবিতা ইতিমধ্যে দর্শক হ্নদয় নাড়া দিতে সক্ষম হয়েছে। যেমন-

স্বাধীনতার নামে পরাধীন বাঙ্গালী জাতির ভাগ্য বিড়ম্বনায় আফসোস করে ‘১৬ই ডিসেম্বর ১৯৭১’ কবিতায় এইচ বি রিতা
লিখেছেন,
“বাঙ্গালীর ভাগ্য দাসত্বের শিকলে বেষ্টিত জন্মাবধি
বিশ্বাসঘাতকতা আজ নতুন নয়
দু শ’ বছর বাংলার স্বাধীনতা অস্তমিত হকদার
মির-জাফর নবরুপে যুগে যুগে দৃশ্যমান সর্বত্র।”

এ্যাট লাষ্ট আই ওয়ান্না বি এ্যা ব্লাডি ডগ কবিতায় তিনি লিখেছেন,
“আশায় গুড়েবালি হলে পরে, পরের জন্মে
এমেরিকানদের পোষা কুকুর হলে মন্দ হবেনা
শুনেছি ওরা কুকুরদের হাই প্রোটিন-ফাইবার
গ্লুটোন ফ্রি-এলার্জি ফ্রি খাবার দেয়
মাসে মাসে টিকা, ব্লাড টেষ্ট
জীবন-বীমা ও থাকে তাদের।
আহা! জীবনের মূল্য বুঝি কুকুরই পায়
তাই শেষমেষ আমি,
এমেরিকার কুকুর হতে চাই
মানুষ নয়, কুকুর হয়ে জীবনের মূল্য পেতে চাই।”

 

মেলায় পরিচিতদের সাথে ফটোসেশনে এইচ বি রিতা

অনটনে জর্জরিত পাথরে চাপা শৈশব তলে বাড়ন্ত কিশোরীর স্বপ্ন ধূলিস্যাৎ হতে দেখে ‘সোয়াসের চাল’ কবিতায় তিনি বলেন,
“যে মেয়েটির হয়েছিল জন্ম তিতাস নদীর ধারে
ফুল-চন্দন সমাহারে তিলক কপালে ভাগ্য বিতারিত
আশার মল পায়ে উলু ধ্বনী,
দেখেছিল বাবা সূদুর প্রভাতী আলো;
অশ্রুপাত শেষে স্তবক সুগন্ধে প্রিয় দুটি হাত জড়িয়ে ছিল;
মায়ের বাহুডোরে,
সে মেয়েটি আজ পাথর ভাঙায় নিমগ্ন, কঁচি হাত দুটি
নক্ষত্রের আলোয় খাতায় টুকে
সোয়া সের চাল, দুটি আলু
ছিপি আঁটা বোতলে ১০ টাকার তেল।”

গন মানুষের জীবনের নিরাপত্তায় রাষ্ট্রীয় ও সামাজিক দায়ীত্ব ও দায়হীনতায় ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন,
“ময়নাতদন্তের নামে আহা! শবকে সর্বাবস্থায় মারো
সবশেষে পরিত্যাক্তের বৃদ্ধাঙ্গুলিতে ট্যাগ ঝুলে পড়ে
যত্নের সাথে লিখা থাকে বেওয়ারিশ নাম্বার একশো তেত্রিশ।
জন্মসূত্রে কেউ বেওয়ারিশ নয়,
তবু অজ্ঞাত লাশের গায়ে বেওয়ারিশ শব্দটি জুড়ে দেয়া হয়।”

দৈন্যতায় বিহ্বল অনাহাড়ে পোড় খাওয়া জীবন বর্ণনায় ‘ক্ষুদিত মানুষ সব খায়’ কবিতায় তিনি বলেন,
“ক্যালিডোনিয়া দ্বীপ, সাইবেরিয়া জেলখানা
লেনিনগ্রাদ- ফ্রান্সিস মেরি জাহাজ, বার্গেন-বেলসেন ক্যাম্প
সর্বকালে ক্ষুদিত মানুষ বন্যতায় বিহ্ববল; ইতিহাস সাক্ষী ।
ক্ষুদিত মানুষ সব খায়
ভাত-রুটি-কাপর
ওরা রক্ত খায়, হাড়-গোর মগজ
যা পায় সব খায়
মানবতা, নীতিবোধ, আত্বসন্মান
ঢেঁকুর তুলে খায়
ওরা চাবুক খায় লাথি খায়
গোলা বারুদ, পেট্রোল বুলেট সব খায়
তবু ওরা মরেনা;
ক্ষুদিত মানুষ মৃত্যুকেও গিলে খায়।”

এমনই সব লোমহর্ষক ও হ্নদয় বিদারক শব্দ ভান্ডারে এইচ বি রিতা বইটিতে তুলে ধরেছেন পরিবার, সমাজ ও রাষ্ট্র্রের নৈতিক ও মানবিক অবক্ষয়ের নির্মম চিত্র।

প্রসঙ্গত, এইচ বি রিতা নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ এডুকেশনে শিক্ষকতা করছেন বিগত এগারো বছর যাবত। পাশাপাশি তিনি হিউম্যান ফাস্ট অর্গানাইজেশনে কমিউনিটি স্পেশালিষ্ট হিসাবে নিয়েজিত আছেন। তাছাড়া তিনি নিজে ব্যক্তিগত প্রচেষ্টায় বাংলাদেশের দুস্থ্যদের পক্ষে Thinking the Humanity নামে একটি ব্যক্তিমালিকানাধীন অর্গানাইজেশন পরিচালনা করেন।

Related Articles

Back to top button