লিড নিউজ

জাফলংয়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজের আট দিন পর তাজ উদ্দিন নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার আমবাড়ি হাওর গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র।

বুধবার পিয়াইন নদীর লামাপুঞ্জি এলাকা থেকে গোয়াইনঘাট থানা পুলিশ নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গত ২১ ফেব্রুয়ারি রাতে লামাপুঞ্জি এলাকায় পিয়াইন নদীর বালুচলের খুপরি ঘরে ঘুমিয়ে ছিলেন তাজ উদ্দিন। হঠাৎ করে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে যান তিনি। স্থানীয় লোকজন বুধবার দুপুরে লামাপুঞ্জি এলাকায় তাজ উদ্দিনের লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই হারুন আর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button