কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : কমলগঞ্জে প্রাইভেট কার চাপায় কানু রায় (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রমের মৃত গৌরাঙ্গ রায়ের পুত্র।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এদূর্ঘটনা ঘটে।
জানা যায়, গুড়ি গুড়ি বৃষ্টির সময় রাস্তা পারাপারের সময় কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের আতুরের ঘর নামক স্থানে কানু রায় (৬০) কে একটি দ্রুতগামী প্রাইভেট কার চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহবুব আলীর নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে।
কমলগঞ্জ থানার এসআই মাহবুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অনুরোধে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের সুপারিশের প্রেক্ষিতে জেলা ম্যাজিষ্ট্যাটের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়া লাশের শেষকৃত্যানুষ্ঠানের প্রস্তুতি চলছে।




