এবার সালামের জন্য যুবককে ছুরিকাঘাত করল লন্ডন প্রবাসী


নিজস্ব প্রতিবেদক: বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের শালেশ্বর এলাকায় শুক্রবার সন্ধ্যায় সালাম না দেয়ায় এক যুবককে ছরিকাঘাত করেছেন লন্ডন প্রবাসী হোসেন ও তার সন্ত্রাশবাহিনী।
এসময় যুবকের মোটর সাইকেলও ভাংচুর করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে এ ঘটনার আধঘন্টা পর পুনরায় সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের ৩্৪জন আহত হন।
আহত যুবক উজ্জল আহমদ এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
রবিবার থানার উপপরিদর্শক অপু ঘটনার তদন্ত করেন।
এলাকাবাসী জানান, শুক্রবার সন্ধ্যায় লন্ডন প্রবাসী হোসেন আহমদকে পাশ কেটে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় উজ্জলকে ডাক থামান। কাছে এসে সালাম করলে না কেন বলে ধমক দেন।
এসময় তার সাথে থাকা হাবিব আলী উজ্জলের গায়ে হাত তুলে। উজ্জলের সাথে হাবিব আলী ধস্তাধস্তির সময় হোসেন সঙ্গে থাকা ছুরি দিয়ে উজ্জলের হাতে কোপ দেয় এবং মোটর সাইকেল ভাংচুর করে। স্থানীয়রা উজ্জলকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এঘটনার সূত্র ধরে উজ্জলের স্বজনরা শালেশ্বর বাজারে জড়ো হলে হোসেন আহমদের সাথে থাকা সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এতে উজ্জলের ভাই ফয়ছল ও হোসেন আহমদের সাথে থাকা এনাম উদ্দিন আহত হন।
স্থানীয়রা জানান, সংঘর্ষ থামাতে গিয়ে একটি দোকানের সার্টার লেগে এনামের হাত কেটে যায়।
এ ঘটনায় বিয়ানীবাজার থানায় গত শনিবার উজ্জল অভিযোগ দায়ের করেন। একই রাতে আহত এনাম উদ্দিন পাল্টা অভিযোগ দায়ের করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় দুটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনার তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।




