লিড নিউজ

সুনামগঞ্জে রিভলবারসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি:  সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর এলাকায় শনিবার দিবাগত গভীর রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯(র‌্যাব) এর সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবারসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাফানিয়া গ্রামের মৃত কুদরত আলীর ছেলে মো. আলাল উদ্দিন(৩৫), একই উপজেলার পুরানখালাস গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে মোহাম্মদ আলী(২৮)।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল লেফট্যানেন্ট ফয়সল আহমদের নেতৃত্বে জেলার বিশ্বম্বরপুর থানার চিনাকান্দি মধ্যনগর থেকে গোয়ালপুর গামী কাঁচা রাস্তার পাশে জনৈক আব্দুল বারিক খানের বাড়ির পশ্চিমে অভিযান চালিয়ে রিভলবারসহ ডাকাত চক্রের দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও ডাকাতদের বিশ্বম্ভরপুর থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Related Articles

Back to top button