লিড নিউজ
এইচএসসি পরীক্ষা শুরু, সিলেটে পরীক্ষার্থী ৬৫ হাজার

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ন্যায় আজ থেকে সিলেটেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার সিলেট বোর্ডে ৬৫ হাজার ৪৭৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৩০,১৪৪ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৩৫,৩৩১জন। প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে এবার নয় লাখ ৮২ হাজার ৭৮৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯৯ হাজার ৩২০ জন, কারিগরি বোর্ডে ৯৬ হাজার ৯১৪ জন এবং ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) চার হাজার ৬৬৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
রোববার শুরু হওয়া এইচএসসি’র তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ মে। এরপর ১৬ মে থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা ২৫ মে পর্যন্ত চলবে।




