লিড নিউজ

মঙ্গলবার সিলেট আসছেন আল্লামা আহমদ শফী

ডেস্ক রিপোর্ট : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী দুই দিনের এক সংক্ষিপ্ত সফরে আগামী মঙ্গলবার সিলেটে আসছেন ।

সিলেটের জামেয়া আরাবিয়া ইসলামিয়া ধনকান্দি মাদরাসা ও আস্ সীরাহ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শাহপরাণস্থ ধনকান্দি মাদরাসা মসজিদে ইসলাহী ইজতেমা ও খতমে বোখারী শরীফের দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

আয়োজকরা জানিয়েছেন, ৪ এপ্রিল মঙ্গলবার হযরতের খাস খুলাফা ও দাওয়াতী উলামায়ে কেরাম তার মুহিব্বিন মোতায়াল্লীক্বীনদের উদ্দেশ্যে বাদ মাগরিব নছিহত পেশ করবেন। ৫ এপ্রিল বুধবার সকাল থেকে সিলেটের দাওরায়ে হাদিস মাদরাসা সমূহের শায়খুল হাদীসগণ ইসলাহী বয়ান পেশ করবেন ও দুপুর ১২টা থেকে আল্লামা আহমদ শফী বয়ান পেশ করবেন এবং খতমে বোখারী শরীফের আখেরী ছবক এর তাকরীর ও মোনাজাত পরিচালনা করবেন।

উক্ত মাহফিলে সকল মুহিব্বিন মোতায়াল্লীক্বীন সহ ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন ধনকান্দি মাদরাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমদ খান ও আস্ সীরাহ ফাউন্ডেশনের সিলেট জেলা সভাপতি আবু বকর সিদ্দিক।

Related Articles

Back to top button