লিড নিউজ

কমলগঞ্জে গাঁজাসহ যুবক আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ২০ বোতল ভারতীয় মদ ও গাঁজাসহ ইয়াছিন আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার শমশেরনগর সুজা কলেজ গেইট এলাকা থেকে ব্যাটারি চালিত রিক্সাযোগে পাচারকালে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে ব্যাটারি চালিত রিক্সার নিচে মাদক পাচারকালে ফাঁড়ির এএসআই আয়াছ মাহমুদ এর নেতৃত্বে একদল পুলিশ সুজা কলেজ গেট থেকে রিক্সাটিকে আটক করে। পরে রিক্সার নিচে ব্যাটারির ভেতর থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে ২০ বোতল ভারতীয় রয়েলস্টিট হুইস্কি ও ৪’শ গ্রাম গাঁজা পাওয়া যায়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) সৈয়দ নাসির উদ্দীন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।

Related Articles

Back to top button