লিড নিউজ
গোয়াইনঘাটে পলাতক আসামী গ্রেফতার


মিডিয়া ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজার এলাকায় সোমবার মধ্যরাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯(র্যাব) অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত উপজেলার বৌলগ্রামের ইছন আলীর ছেলে সাহাবুদ্দিন ওরফে আব্দুল কাদের(৩৫)।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে । এসময় আসামী র্যাবের উপস্থিতি ঢের পেয়ে পালাতে চেষ্টা করে। পলায়নকালে তাকে গ্রেফতার করতে র্যাব সক্ষম হয়। আসামী দীর্ঘদিন থেকে আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় জাল পাসপোর্টের ব্যবসা চালিয়ে আসছে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানান মাঈন উদ্দিন। গ্রেফতারকৃতকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।




