লিড নিউজ
দায়িত্ব অবহেলার অভিযোগে ২ পুলিশ সদস্য প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক: অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই কনস্টেবলকে রোববার রাতে প্রত্যাহার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আবদুল ওয়াহাব জানিয়েছেন, হামলার সময় সেখানে দায়িত্বে থাকা দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তদন্তে তাদের দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, শনিবার (৩ মার্চ) বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে ড. জাফর ইকবালের ওপর হামলা হয়। ফয়জুর রহমান ফয়জুল নামে এক তরুণ ছুরি দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর তাকে প্রথমে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশের ওই রাতেই ঢাকা সিএমএইচ-এ আনা হয় তাকে। হামলাকারী ফয়জুল পুলিশ হেফাজতে আছে।




