

নিউজ ডেস্ক :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় ২ যাত্রীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- গুরজান্ট সিং ও অনীল কুমার। তারা ভারতীয় নাগরিক।
বুধবার সকালে দুবাই-ঢাকা ইকে ৫৮৬ বিমানে আসা দুই যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৭৮৪ গ্রাম। এর মূল্য দেড় কোটি টাকা।
ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রীরা স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে যাত্রীর ব্যাগ স্ক্যান করে ও শরীর তল্লাশি করে ২৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। বারগুলো তাদের শরীরের বিভিন্ন জায়গায় লুকানো ছিল। যাত্রীদের থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।




