লিড নিউজ
হবিগঞ্জে দুইদিন পর স্কুলছাত্র উদ্ধার


হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শহর থেকে দশম শ্রেণির ছাত্র মো. ইব্রাহিম নিখোঁজের দুই দিন পর অজ্ঞান অবস্থায় চুনারুঘাট থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে চুনারুঘাট উপজেলার সতং বাজারে তাকে পাওয়া যায়।
এর আগে গত সোমবার সকালে স্কুলের যাবার পথে নিখোঁজ হয় ইব্রাহিম।সে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবিদুর রহমানের ছেলে। তার বাড়ি সতং গ্রামে।
এ ঘটনায় সোমবার রাতেই শায়েস্তাগঞ্জ থানায় জিডি করা হয়।স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি ইব্রাহিম।
শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ আখলাক উদ্দিন মনসুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইব্রাহিমকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তাকে চিকিৎসার জন্য চুনারুঘাটে পাঠানো হয়েছে।




