স্বাধীনতা দিবসে বিয়ানীবাজারের মুড়িয়া মুক্তিযোদ্ধা কমান্ডের সভা অনুষ্ঠিত


বিয়ানীবাজার প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ও মুড়িয়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাত ৮ টায় সারপার বাজারস্থ মুড়িয়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুড়িয়া মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ’র সভাপতিত্বে ও মুড়িয়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আতাউর রহমান’র পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য ফয়ছল আহমদ, বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আইন সম্পাদক মো. নজরুল ইসলাম,
সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, মুড়িয়া ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল হাসিব, মুড়িয়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আলী আহমদ (মেম্বার)। এছাড়াও উপস্থিত ছিলেন মুড়িয়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি জামাল আহমদ সহ বীর মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধা সন্তানেরা ও সচেতন এলাকাবাসী।




