লিড নিউজ
সৈয়দ মহসীন আলীর পুরস্কার গ্রহন করলেন স্ত্রী সায়রা মহসীন


নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর স্বাধীনতা পুরস্কার গ্রহন করলেন সৈয়দা সায়রা মহসীন ।
২৩শে মার্চ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশবরেণ্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি সঙ্গে স্বাধীনতা পুরস্কার পেলেন মৌলভীবাজারের কৃতি সন্তান প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা সৈয়দ মহসীন আলী ।
বাংলাদেশ সরকারের মানণীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর স্ত্রী সৈয়দা সায়রা মহসীনের হাতে ২০১৭ সালের স্বাধীনতা পুরস্কার পদক তুলে দেন । পদক গ্রহন অনুষ্ঠানে সৈয়দা সায়রা মহসিন এমপির পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।




